বাংলাদেশেই তৈরি হতে পারে রোবট
স্বস্তা নয়, আগামী কয়েক বছরেই দক্ষ প্রযুক্তিকর্মীর দেশ হিসেবেই বিশ্বে পরিচিতি লাভ করবে বাংলাদেশ। আগামী বছরেই যুক্তরাজ্যের বাজারে শুরু হবে ফ্রন্টিয়ার প্রযুক্তি- আইওটি, বিগডেটা, আর্টিফিসিয়্যাল ইন্টিলিজেন্স নির্ভর সেবা রফতানি।
বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক ওয়েবিনারে এমনটাই জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।
তবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ এগিয়ে থাকতে যুক্তরাজ্য দূতাবাসের সহযোগিতা এবং বাংলাদেশের রি-ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আর এই দুই সুবিধা পেলেই তৈরি পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্রের গেকু এবং গ্লোবাল রোবটস এবং ওমরন এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশের হাইটেক পার্কে রোবট তৈরিতে বিনিয়োগ করতে পারে বলেও প্রত্যাশা করছেন বেসিস সভাপতি।
ডিসিসিআই সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোনেম নির্বাহী পরিচালক ডঃ সেলিম রায়হান।
এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন, যুক্তরজ্যে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত সৈয়দা মুনিম তাসনিম, প্রাণ আর এফএল এর চেয়ারম্যান আহসান চৌধুরী, বাণিজ্য মান্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরীফা খান, রহিম আফেরোজ পাওয়ারের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, ইনসেপ্টা ফারমাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, উদ্যোক্তা প্রতিষ্ঠান ইও প্রতিষ্ঠাতা খালেদ হোসাইন প্রমুখ এই ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।